Saturday, June 20, 2026

‘ঝকঝকে দুপাটি দাঁত’ আর সুন্দর দুটো ঠোঁট: মানুষ নয়, মাছের! দেখুন…  

Date:

Share post:

যেন দাঁত বের করে হাসছে কেউ। ঠোঁট আর দাঁত দেখলে তাই মনে হবে।
অবিকল মানুষের মতো । কিন্তু সেটি একটি মাছ! অদ্ভুত দর্শন এই মাছ ক্যামেরাবন্দি হয়েছে মালয়েশিয়ায়। আর এই মাছকে ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। মাছের ছবি প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে শুরু হয়েছে নানা কীর্তি।  অনেকে মাছের সঙ্গে মিলিয়ে নানা ধরনের ছবি ফটোশপ করতে শুরু করে দিয়েছেন।

মানুষের মতো দেখতে মাছ আগেও দেখা গিয়েছে। কিন্তু ওই মাছ জলের একটু নিচে ছিল ।অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তবে এবারে একেবারে হাতের মুঠোয় উঠে এসেছে এই মাছ। আর তা থেকেই স্পষ্ট একেবারে মানুষের মতো তার দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো।

এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। ৪০টিরও বেশি প্রজাতি রয়েছে এই ট্রিগার ফিশের। তার মধ্যে মালয়েশিয়ায় যে মাছটি পাওয়া গিয়েছে, সেটি অন্যতম।

মালয়েশিয়ায় উদ্ধার হওয়া ট্রিগার ফিশের শরীরে মূলত দুটি রং। আর দুটি রঙ ভাগ হয়েছে লাল রেখা দিয়ে। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মুখের গড়ন অনেকটা লম্বাটে ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...