Monday, April 6, 2026

করোনা আক্রান্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট

Date:

Share post:

করোনা সংক্রমণ বেড়েই চলেছে ।  ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর করোনার থাবা। আরেক অভিনেত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে। করোনা আক্রান্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট।


শনিবার রাতে
নিজেই তিনি  টুইটারে লিখেছেন,
‘আমার কোভিড -১৯ পজিটিভ ধরা পড়েছে। বাড়িতেই কোয়ারানটিনে রয়েছি। আমার জন্য দ্রুত সেরে উঠতে দয়া করে প্রার্থনা করবেন।’
তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।
তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মডেলিংয়ের জন্য। এর পর হিন্দিতে তাঁর কাজ রয়েছে ২০১৪ সালে ‘উংগলি’ ছবিতে। এছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এছাড়াও ২০১৭ সালে ‘দেবী’ এবং ওই বছরেই ‘ওয়ান’ নামের একটি ছবিতে কাজ করেছিলেন তিনি।২০১৮ সালে বলিউডে যখন মিটু আন্দোলনের ঝড় উঠেছিল তখনও প্রকাশ্যে অভিযোগ করেছিলেন র‍্যাচেল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...