Wednesday, April 8, 2026

বাড়িতেই পেয়ে যান বাজার, ফোন করুন ৯১৬৩১২৩৫৫৬ এই নম্বরে

Date:

Share post:

বাজার করতে গেলে আর বেরোতে হবে না বাইরে। এবার একটা ফোন বা হোয়াটসঅ্যাপে বাড়িতে বসে পেয়ে যাবেন বাজার। হ্যাঁ, এমন ব্যবস্থা চালু করেছে রাজ্যের পঞ্চায়েতের অধীনস্থ ‘কমপ্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন’।

কী কী মিলবে সেখানে? চাল, ডাল, তেল থেকে পছন্দের শাক-সবজি। আবার পাওয়া যাবে মাছ, মাংস, ডিম। শুধু জানাতে হবে কী কী প্রয়োজন। আর ‘ চলমান বাজার’ এসে হাজির হবে আপনার বাড়ির দোরগোড়ায়। তার জন্য ৯১৬৩১২৩৫৫৬ এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে।

রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যরা এই সবজি, মাছ চাষ করছে। এই কাজে নিযুক্ত আছেন প্রায় ২ লক্ষ মানুষ। তাঁদের তৈরি ফসল এবং মাছ পাওয়া যাচ্ছে এই ‘চলমান বাজার’ গাড়িতে।জিনিসপত্রের মূল্য বাজার থেকে ১৫ থেকে ৩০ শতাংশ কম। কমপ্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন চাষাবাদের জন্য গোষ্ঠীগুলিকে বীজ দিয়ে থাকে। কোনওরকম রাসায়নিক সার ব্যবহার করা হয়নি পঞ্চায়েত দফতর সূত্রে খবর।
বুধবার আনুষ্ঠানিকভাবে ‘চলমান বাজার’ গাড়ির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবার থেকে পরিষেবা দেওয়া শুরু করেছে এই ‘চলমান বাজার।’ তবে সল্টলেক, রাজারহাট, নিউটাউনের বিভিন্ন এলাকায়  বয়স্ক বাসিন্দাদের কাছে ব্যাটারিচালিত ছোট ছোট ১০টি গাড়ি বাজারের পরিষেবা দিত। লকডাউনের আরও বড় এলাকা জুড়ে এই কাজ করার উদ্যোগ নেয়। শুধুমাত্র শহর কলকাতা নয়, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়ার বিভিন্ন অঞ্চলে ঘুরছে ‘চলমান বাজার।’

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...