Tuesday, June 9, 2026

এবার করোনার থাবা দুর্গাপুর ইস্পাত কারখানায়!

Date:

Share post:

বাড়ছে সংক্রমণ। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যা। বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্তের খবর আসছে প্রতিনিয়ত। এবার করোনা থাবা বসাল দুর্গাপুর ইস্পাত কারখানায়। করোনা আক্রান্ত হয়েছেন ‘হুইল অ্যান্ড এক্সেল’ বিভাগের এক কর্মী। রবিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে ,শনিবার তিনি প্ল্যান্টে ছিলেন। রিপোর্ট আসার পরই তাঁকে দুর্গাপুরের সনোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন তাঁর সংস্পর্শে যে কর্মীরা ছিলেন তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদেরও পরীক্ষা করা হয়েছে। যদিও তাঁদের রিপোর্ট এখনও আসেনি ।

উল্লেখ্য, এর আগে দুর্গাপুরে বেশ কয়েকজন আক্রান্ত হন। আক্রান্ত হন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সিল করা হয় মহকুমা প্রশাসনিক ভবন। আক্রান্ত হন ৫ চিকিৎসক সহ আরও কয়েকজন। ফের আক্রান্তের খবর মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরে। স্টিল প্ল্যান্টে চলছে স্যানিটাইজেশনের কাজ।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...