Tuesday, June 9, 2026

বিকাশকে পাকড়াও করার ‘স্পর্ধা’! সরানো হলো মধ্যপ্রদেশের ‘‌লেডি সিঙ্ঘম’‌কে

Date:

Share post:

কানপুরের কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে পাকড়াও করার ‘‌স্পর্ধা’‌ দেখিয়েছিলেন তিনি। সেটাই হলো ‘ অপরাধ’। এই কাজের জন্য কোনও বাহবা দিল না মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সরকার। উল্টে মহাকাল মন্দিরের নিরাপত্তা আধিকারিক রুবি যাদবকে সরিয়ে দেওয়া হলো।

যদিও এসব নিয়ে মধ্যপ্রদেশের ‘‌লেডি সিঙ্ঘম’‌ রুবি কোনও পরোয়া করছেন না। বিকাশের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, “একজন ফুল বিক্রেতা প্রথম বিকাশকে দেখতে পায়। তিনি আমাদের খবর দেন। ওর গতিবিধির দিকে নজর রাখতে বলি। আমাদের কাছে বিকাশের যে ছবি ছিল তার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। গুগল করে ওর বেশ কিছু ছবি পাই। সেখানে দেখি কপালে একটা কাটা দাগ ছিল। এরপরে খবর দিই এসপিকে। নাম জানতে চাওয়ায় বলেছিল শুভম। এদিকে পরিচয় পত্রের নাম নবীন পাল। তবে এত মিথ্যে এবং জালিয়াতির পরেও চোখে মুখে ভয়ের চিহ্নমাত্র ছিল না।”

Related articles

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...