Tuesday, June 9, 2026

মুরগি চোর! বিজেপি পঞ্চায়েত প্রধান মেরেছে ২ কোটি!

Date:

Share post:

মালদার বামনগোলা ব্লকের মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলোনি এলাকা। এই গ্রামে বসবাস করে প্রায় ১০০-র বেশি পরিবার। তাদের জন্য এমজিএনআরজিএসের অধীন মুরগির খামার তৈরির প্রকল্পের বরাত আসে। সেই মতো এলাকায় বাড়ি বাড়ি মুরগির খামার তৈরির প্রকল্প নেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সেখানে ৮-১০ হাজার টাকায় মুরগির খামার তৈরি করা হয়েছে। চারটি পিলার,ওপরে টিন ও পাশে নেট দেওয়া হয়েছে । অথচ একটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ১লক্ষ ৪১হাজার টাকা। অভিযোগ, বর্তমানে যেভাবে খামার তৈরি হয়েছে তাতে ১০হাজার টাকার বেশি খরচ হয় না। এমনই এক উপভোক্তা লালমনি সোরেন জানিয়েছেন, পঞ্চায়েতের পক্ষ থেকে তার বাড়ির ভেতর মুরগির ঘর বানানোর জন্য ১৪/৬ ফিটের ঘর তৈরি করা হয়। যেখানে দুদিকে দুটি পিলার করা হয়েছে ও বাকি নেট দেওয়া হয়েছে।
মাথার ওপর রয়েছে কয়েকটি টিন। তারা এখনও কোনও পারিশ্রমিক পাননি।
প্রতিটা ঘরে ১ লক্ষ ৪১ হাজার টাকা করে বিল করা হয়েছে। পাঁচটা টিনের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা। টিন লাগানোর স্ক্রুয়ের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। এই করে প্রায় ২ কোটি টাকা মেরে দিয়েছেন প্রধান ও তার সহযোগীরা। তিনি গোটা বিষয়টি নিয়ে বামন গোলা ব্লকের বিডিও ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রধান। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন বামনগোলা ব্লকের বিডিও।

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...