Monday, April 6, 2026

গুজরাতে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতির দায়িত্বে হার্দিক পটেল

Date:

Share post:

গুজরাতের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেলকে রাজ্য দলের কার্যকরী সভাপতির পদে বসালো কংগ্রেস। দলীয় বিবৃতিতে এটি সোনিয়া গান্ধীর সিদ্ধান্ত বলা উল্লেখ করা হয়েছে ।
মাত্র ২৬ বছর বয়সী হার্দিক লোকসভা নির্বাচনের আগে গান্ধীনগরে এক জনসভায় রাহুল গান্ধীর উপস্থিতিতেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
কংগ্রেস সূত্রেজানা গিয়েছে, জাতপাতের সিদ্ধান্ত মেনেই এই সিদ্ধান্ত। অতীতে গুজরাতে ক্ষত্রিয়-হরিজন-মুসলমান-আদিবাসী ভোটের উপরেই ভরসা রাখত কংগ্রেস। অন্য দিকে, প্রভাবশালী পটেল বা পাতিদারদের ভোট এককাট্টা করে ক্ষমতায় টিকে থেকেছে বিজেপি। সেই আধিপত্যে ভাগ বসানোই কংগ্রেসের লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে বিধানসভায় কংগ্রেসের দলনেতা পরেশ দানানি ও কার্যকরী সভাপতি হার্দিক দু’জনেই পাতিদার সম্প্রদায়ের।
কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল লোকসভা ভোটের আগে ওবিসি ক্ষত্রিয় সমাজের তরুণ নেতা অমিত চাভড়াকে রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু অমিতের আমলে বহু বিধায়ক দল ছেড়েছেন। তাই এ বার তাঁকে সরিয়ে হার্দিককে কার্যনির্বাহী সভাপতর  দায়িত্বে নিয়ে আসা হল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...