Tuesday, April 7, 2026

পাইলটকে নিয়ে কী বললেন সিন্ধিয়া?

Date:

Share post:

রাজস্থানে কংগ্রেস সরকারের টালমাটাল পরিস্থিতিতে ফের আলোচনায় উঠছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রসঙ্গ। মধ্যপ্রদেশে কমল নাথ, দিগ্বিজয় সিংদের শিক্ষা দিয়ে যেভাবে সরকার বদলের কাণ্ডারি হয়ে উঠেছিলেন একদা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার পুনরাবৃত্তি কি দেখা যাবে রাজস্থানে? মরুরাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলটের দ্বন্দ্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বর্তমানে বিজেপির রাজ্যসভা সাংসদ জ্যোতিরাদিত্য। প্রাক্তন সতীর্থ পাইলটের হেনস্থার জন্য তিনি দায়ী করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রীকে। সিন্ধিয়া বলেন, শচিন পাইলটের মত গুরুত্বপূর্ণ নেতাকে ধারাবাহিকভাবে অপদস্থ করে যাচ্ছেন গেহলট। তাঁকে দলে কোণঠাসা করে দেওয়া হয়েছে। কংগ্রেসে এটাই দস্তুর। যাদের যোগ্যতা আছে তাঁরা কখনও সম্মান, স্বীকৃতি পান না।

 

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...