Sunday, June 28, 2026

বিকাশের মতো অর্জুনকে এনকউন্টার করলে ভালো হবে? বিজেপিকে প্রশ্ন তৃণমূল সাংসদের?

Date:

Share post:

যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশে গ্যাংস্টার ডন বিকাশ দুবের পুলিশি এনকউন্টার নিয়ে এখন উত্তাল রাজনৈতিক মহল। বিরোধীদের দাবি, প্রমাণ লোপাট করতেই এমন কাজ করেছে যোগীর পুলিশ। অন্যদিকে, জেলে বসিয়ে সরকারের জামাই আদর না করিয়ে কুখ্যাত দুষ্কৃতীকে উচিত শিক্ষা দিয়েছে পুলিশ, এমনই যুক্তি বিজেপির।

বিকাশ দুবের এই এনকাউন্টারের সঙ্গে সঙ্গে উঠে এসেছে নানা প্রশ্ন। কেউ বলছেন ভুয়ো এনকাউন্টার, কেউ খুঁজছেন রাজনৈতিক অভিসন্ধি। আর এই অভিযোগ-পাল্টা অভিযোগ এবং দেশজুড়ে বিতর্কের মধ্যেই এবার বোমা ফাটালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বিশিষ্ট আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক বলেন, “বিকাশ দুবে বেঁচে থাকলে, উল্টে যেতো উত্তর প্রদেশের গদি। গুজরাতে ২০০২-০৩ সাল থেকে এনকাউন্টার করে করে সরকারে এসেছে বিজেপি। বিজেপি পার্টি এনকাউন্টারে বিশ্বাসী। কীভাবে মানবাধিকার লঙ্ঘন করতে হয় সেটা বিজেপির কাছে শিখতে হবে। বিজেপি এটায় পারদর্শী। বিকাশ দুবের কাজকে আমি সমর্থন করি না। কিন্তু তাকে এনকাউন্টার করে মেরে দেওয়াটাও সমর্থন করতে পারি না”।

এরপরই বোমা ফাটান তিনি। দিলীপ ঘোষকে একহাত নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দিলীপ ঘোষরা তো এনকাউন্টারে বিশ্বাসী। ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। ওদের বিশ্বাস ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করো আর ক্ষমতায় এলে এনকাউন্টার করে মানুষ মারো। আর বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে ঢোকাও। দিলীপ ঘোষ নিজেই একটা ল’ব্রেকার। ওদের এমপিগুলো সব আইন ভঙ্গকারী। ব্যারাকপুরের সাংসদ যেটা করছে এখানে এনকাউন্টার করে দিলে কি ভালো হবে? সবচেয়ে বেশি গুন্ডা যদি থাকে সে তো বিজেপির মধ্যেই রয়েছে”।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...