Wednesday, April 8, 2026

‘বরফ কেক’ কেটে জন্মদিন সেলিব্রেট! ভাইরাল সেহওয়াগের শেয়ার করা ভিডিও  

Date:

Share post:

চারিদিকে বরফ। যতদূর দেখা যায় সাদা। নিজেদের উৎসব, আনন্দ, ভালো থাকা তুড়ি মেরে উড়িয়ে এই রকম জায়গাতে দিন রাত জেগে ভারতকে পাহারা দেন সেনারা। সীমান্তে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সন্ত্রাস কিন্তু এসব কিছুকে তুচ্ছ করে ভারতীয় সেনা প্রহরা দেন ৷ দেশের ১২০ কোটি জনতা যাতে শান্তির ঘুম ঘুমোন তার জন্য ভারতীয় সেনা নিজেদের কর্তব্যে অবিচল থাকেন ৷ ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ এক দারুণ আবেগপূর্ণ ভিডিও পোস্ট করেছেন এই সেনা বাহিনীর ৷

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় তিনি ৷ বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে , ক্রিকেট নিয়ে তিনি যেরকম ট্যুইট করেন তেমনিই ভারতীয় সেনার বিভিন্ন কার্যকলাপ নিয়ে তিনি বিভিন্ন ট্যুইট করেন ৷ এবারের ট্যুইট ভিডিওটি সেরকমই আবেগপূর্ণ ৷

একদল সেনা প্রবল বরফের মধ্যে রয়েছেন ৷ সেখানেই একজন জওয়ানের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে ৷ কেকের বদলে বরফের একটি চাঁই ছুরি দিয়ে কাটছেন সেই জওয়ান  আর কাটা বরফের টুকরোই তুলে নিচ্ছেন হাতে৷ আশপাশের সকলেই দারুণ খুশি ৷

শুধু বীরুই নয় ভিভিএস লক্ষ্মণও এই ভিডিওটি নিজের হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷

Related articles

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে   বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...