Friday, June 26, 2026

রেল মন্ত্রক নয় বেসরকারি ট্রেনে মালিকরাই ঠিক করবেন ভাড়া

Date:

Share post:

বেসরকারি ট্রেনের ভাড়ার ওপর কোনও নিয়ন্ত্রণ থাকবে না রেল মন্ত্রকের। বেসরকারি ট্রেনের ভাড়া ঠিক করবেন ট্রেন মালিকরাই। শুধু তাই নয়, জানা গিয়েছে, বেসরকারি ট্রেন যাতায়াতের এক ঘণ্টা আগে বা পরে সেই রুটে অন্য কোনও এক্সপ্রেস ট্রেন চলবে না।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে হাওড়া–‌সহ ১২টি রেল ক্লাস্টারের ১০৯টি রুটে ১৫১টি ট্রেন চালাতে চায় কেন্দ্র। ইতিমধ্যেই প্রস্তুত প্রোজেক্ট ইনফরমেশন মেমোরান্ডাম বা পিআইএম। রেলের এই পিআইএম অনুযায়ী, যেসব সংস্থা ১৬ কোচের বিলাসবহুল ট্রেন কিনে নির্ধারিত রুটে চালাবে ভাড়াটা তারাই ঠিক করবে।

সূত্রের খবর, ভর্তুকির দায়ভার নিতে হবে না বেসরকারি সংস্থাগুলিকে। তাদের পরিকাঠামোর ভাড়া, বিদ্যুৎ মাশুল প্রভৃতি দিলেই চলবে।

ট্রেনগুলিও কিনতে হবে নিজেদেরই। রেলের এই শর্তে বহু সংস্থাই এমন বিনিয়োগে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। গণপরিবহনে আন্তর্জাতিক ব্র‌্যান্ড হিতাচি, মিৎসুই, হুন্ডাই সিমেন্স প্রভৃতি সংস্থা ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। দেশীয় সংস্থার মধ্যে আগ্রহীদের তালিকায় রয়েছে টাটা রিয়েলটি, আদানি পোর্ট, এসেল গ্রুপ, ভারত ফোর্জ প্রভৃতি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...