Wednesday, March 18, 2026

গেমিং প্ল‍্যাটফর্মে অনলাইন পেমেন্ট করে আর্থিক প্রতারণার শিকার অর্পিতা চট্টোপাধ্যায়

Date:

Share post:

একটি আন্তর্জাতিক গেমিং প্ল‍্যাটফর্মে অনলাইন পেমেন্ট করে আর্থিক প্রতারণার শিকার হলেন প্রসেনজিৎ ঘরনী অর্পিতা চট্টোপাধ‍্যায়। তিনি জানিয়েছেন, ওই গেমিং প্ল‍্যাটফর্মে পেমেন্টের সময় নথিভুক্ত করতে হয়েছিল কার্ডের সমস্ত ডিটেলস। সেখান থেকেই প্রতারণার শিকার হয়েছেন বলে মনে করছেন অর্পিতা। আর্থিক প্রতারণার অভিযোগও দায়ের করেছেন তিনি।
অভিনেত্রী জানান, গত আড়াই তিন মাস ধরে তাঁর ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছিল। টাকা কাটার নোটিফিকেশন দিয়ে ই -মেলও আসছিল তাঁর কাছে ব‍্যাঙ্ক থেকে। বেশ কিছু সময় পর তিনি বুঝতে পারেন প্রতারণা করা হচ্ছে তাঁর সঙ্গে। তারপরেই ব‍্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন অর্পিতা।
অর্পিতা জানান, প্রায় দেড় লাখ টাকা ফেরত পেয়েছেন তিনি। বিষয়টি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখাতে জানান তিনি। ক্রেডিট কার্ড সংস্থাতেও অভিযোগ জানান অভিনেত্রী। কিন্তু টাকা ফেরত পাওয়ার পরেও অভিযোগ প্রত‍্যাহার করেননি।
তাঁর আরও অভিযোগ, দেশের মধ‍্যে কোনও অনলাইন পেমেন্ট করতে হলে OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ডের ব‍্যবস্থা রয়েছে। কিন্তু আন্তর্জাতিক কোনও সংস্থার ক্ষেত্রে এমন ব‍্যবস্থা নেই।

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...