Friday, June 26, 2026

দেবেনের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি: রাজপথে মিছিল বিজেপির

Date:

Share post:

বিজেপি বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করে কলকাতার রাজপথে মৌন মিছিল দলীয় নেতৃত্বের। হেমতাবাদ অস্বাভাবিক মৃত্যু হয়েছে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের। সেই মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ বিজেপি। তাঁদের নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তদন্তে তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি জানিয়েছে তারা। এই দাবিতে সোমবার দুপুরে রাজ্য বিজেপির সদর কার্যালয় থেকে মৌন মিছিল করে বিজেপি নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃবৃন্দ। মৌন মিছিলে মুখে মাস্ক থাকলেও, সামাজিক দূরত্ব বৃদ্ধি বিন্দুমাত্র মানা হয়নি, ছিল না জমায়েতের বিধির পালনও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...