Friday, June 26, 2026

সুখবর: ভারতে ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে গুগল

Date:

Share post:

অতিমহামারীর পরিস্থিতি চলছে। বিনিয়োগকারীরা প্রায় হাত গুটিয়ে নিচ্ছেন। এমনই এক খারাপ পরিস্থিতিতে সুখবর শোনাল গুগল। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে তারা ভারতে বিনিয়োগ করতে চলেছে ১ হাজার কোটি ডলার। অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকার বেশি। সোমবার সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। গুগল কয়েকটি ভারতীয় সংস্থার শেয়ার কিনবে। মূলত ডিজিটাল সার্ভিস প্রোভাইডার সংস্থার শেয়ার কেনার ওপরে জোর দেওয়া হবে বলেই জানিয়েছে গুগল।
গুগলের কর্তা সুন্দর পিচাই এদিন বলেন, “গুগল মনে করে, ভারতে ডিজিটাল অর্থনীতির বিরাট ভবিষ্যৎ আছে। আমরা সেই সুযোগ নিতে আগ্রহী। তাই আগামী কয়েক বছরে আমরা ভারতে ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করব।” পাশাপাশি এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রীও এই বিষয়ে টুইট করেন। তিনি টুইট করে জানান, “সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা হল। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা নানা বিষয়ে কথা বলেছি। প্রযুক্তির সাহায্যে কীভাবে ভারতের তরুণ উদ্যোগপতিদের সাহায্য করা যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই রিলায়েন্স জিও-তে বিনিয়োগের কথা ঘোষণা করেছে ১২ টি সংস্থা। তার মধ্যে আছে ফেসবুকও। তারা বিনিয়োগ করবে ৫৭০ কোটি ডলার।
সুন্দর পিচাই এদিন জানান, তাঁরা কেবল বড় কোম্পানিতে বিনিয়োগ করবেন না। নানা ছোটখাটো কোম্পানিতেও বিনিয়োগ করবেন। ডেটা সেন্টার গড়ার জন্যও কিছু পরিমাণ অর্থ খরচ করবেন। পিচাই আরও বলেন যে , “ভারতের জন্য আমরা যে তহবিল গঠন করেছি, তার সাহায্যে এমন কয়েকটি পণ্য বা পরিষেবা দেব, যা এদেশের পক্ষে খুবই প্রয়োজনীয়। ইংরেজি বাদে অন্যান্য ভাষাতেও তৈরি হবে আমাদের প্রোডাক্ট।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...