Friday, June 26, 2026

কংগ্রেস পরিষদীয় বৈঠকে ৮২, ভাঙল বিএসপি, গেহলট ক্রমশ সুরক্ষিত হচ্ছেন

Date:

Share post:

যত সময় এগোচ্ছে ততই শচীন পাইলটের ঘর ভাঙছে। ৪৮ ঘন্টা আগে শচীনের দাবি ছিল তাঁর সঙ্গে রয়েছেন ৩০ বিধায়ক। কিন্তু সোমবার সন্ধে পর্যন্ত এই সংখ্যাটা নেমে এসেছে ১৪-য়। দুপুরে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক ছিল। সেই বৈঠকে ৮২ জন বিধায়ক হাজির ছিলেন। সেই সঙ্গে বিএসপি ভেঙে কংগ্রেসের দিকে ৩জন বিধায়ক চলে এসেছেন। এআইসিসির পক্ষে রনদীপ সুরেজওয়াল জয়পুরে ঘাঁটি গেড়েছেন। তিনি বলছেন, আগামী ২-৩ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আসলে কংগ্রেস জানে যত সময় যাবে ততই শচীনের পাশ থেকে বিধায়করা সরে যাবেন। কিন্তু শচীন যাতে কিছুতেই বিরূপ না হন সেই কারণে তার মান ভাঙানোর খেলাও পাশাপাশি চলছে। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় কংগ্রেস জোটের আসন ছিল ১১৮, বিজেপির ৭৯। ১০১ ম্যাজিক ফিগার। অশোক গেহলট বলছেন, ১০১ নয়, ১০৯ জন রয়েছেন। সরকার সুরক্ষিত, সময় এলেই প্রমাণ দেব। বিজেপি অবশ্য ঘোড়া কেনাবেচা চালাতে মরিয়ে বলে সূত্রের খবর। পাইলট শিবিরে অন্তত ২৫ জনকে অটুট রাখতে দর-দস্তুর চালানো হচ্ছে। ইতিমধ্যে কংগ্রেস ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানাও হয়েছে। কংগ্রেসের অভিযোগ, ক্ষমতায় আসতে বিজেপি পিছনের সব নোংরা দরজা দিয়েই ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...