Monday, April 6, 2026

হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্যজনক মৃত্যু

Date:

Share post:

বিজেপি বিধায়কের রহস্যজনক মৃত্যু। সোমবার সকালে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন রায়ের দেহ উদ্ধার হল বাড়ি থেকে এক কিলোমিটার দূরে  একটি বন্ধ দোকানের সামনে। গলায় দড়ি দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, রাত একটা নাগাদ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। রাতভর তল্লাশি করে সকালে তার দেহ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা গভীর রাতে বিধায়ক কে ডেকে নিয়ে গিয়েছিলেন যদিও তৃণমূলের পক্ষে বলা হয়েছে, তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে আদৌ তৃণমূলের কোনও যুবনেতা এই ঘটনায় জড়িয়ে রয়েছেন কিনা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, গভীর রাতে তুলে নিয়ে যাওয়া হল একজন বিধায়ককে। পুলিশ কী করছিল? নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন? পরিষ্কার বোঝা যাচ্ছে শাসকদলের লোকজন ঘটনার সঙ্গে জড়িত। রাজ্যের আইন-শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে মৃত্যু প্রমাণ করে দিচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা হেমতাবাদ উত্তপ্ত।  বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করল পরিবার।  বিজেপি কর্মীরা খুনিকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছেন।

২০১৬-র বিধানসভা নির্বাচনে দেবেন রায় সিপিএম প্রার্থী হিসাবে হেমতাবাদ কেন্দ্রে জয়ী হয়েছিলেন৷ ২০১৯ সালে তিনি বিজেপি-তে যোগ দেন৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...