Monday, April 13, 2026

দেবদত্তা রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ডব্লিউবিসিএস আধিকারিকের পরিবারকে সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন মমতা। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও ডেপুটি ম্যাজিস্ট্রেটের স্মরণে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

তিনি লেখেন, সামনের সারিতে দাঁড়িয়ে অতিমারির বিরুদ্ধে লড়াই করেছেন এই তরুণ ডব্লিউবিসিএস অফিসার। সম্পূর্ণ নিষ্ঠার দিয়ে নিজের কাজ করেছেন তিনি।
সরকারের তরফ থেকে দেবদত্তা রায়ের এই লড়াকু মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, দেবদত্তার স্বামীর সঙ্গে তাঁর কথা হয়েছে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।
ভিনরাজ্য থেকে রাজ্যে আসা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্বে ছিলেন দেবদত্তা রায়৷ অত্যন্ত দক্ষতার সঙ্গে সে কাজ করেছিলেন তিনি। কিন্তু করোনা আক্রান্ত হয়ে তাঁরই আর বাড়ি ফেরা হল না। মাত্র ৩৮ বছর বয়সেই থেমে গেল পথচলা৷ তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ চন্দননগরের মহকুমা শাসকের দফতর।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...