Sunday, April 5, 2026

এনকাউন্টারের ভয়! ‘গাড়িতে নয়, হেঁটেই যাব থানায়’, পুলিশকে মিনতি অপরাধীর

Date:

Share post:

দুর্বৃত্তদের মনেও ভয় !
কুখ্যাত অপরাধী বিকাশ দুবের মৃত্যু, এক প্রকার আতঙ্ক তৈরি করেছে উত্তরপ্রদেশের দুর্বৃত্তদের মনেও৷ যে ভাবে ধরা পড়া বিকাশকে নাটকীয়ভাবে একের পর এক পদক্ষেপের পর এনকাউন্টারে হত্যা করা হয়েছে, তাতে আতঙ্ক তৈরি হয়েছে দুষ্কৃতীদের মনে ৷ এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশের হাতে ধরা পড়া এক কুখ্যাত অপরাধী সরাসরি অস্বীকার করল পুলিশের গাড়িতে উঠতে ৷ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে অপরাধীর এই ভিডিও ৷ এ দিকে এই ভিডিও কানপুরের বলে বাজারে ছড়ালেও কানপুরের এসএসপি-র দাবি, এই ভিডিও কানপুরের নয় ৷

দেখুন ভিডিও…

এই ভিডিওতে দেখা যাচ্ছে, আধিকারিক ও কয়েকজন পুলিশ একজনকে একটি গাড়িতে তোলার চেষ্টা করছে ৷ এ দিকে এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে কোনওভাবেই গাড়িতে উঠে বসতে চাইছে না ৷ সে বারবার পুলিশকর্মীদের বলছে, সে গাড়িতে উঠে কোনওভাবেই পুলিশ স্টেশনে যাবে না, হেঁটে যাবে থানায় ৷ সে বারবার বলছে , ‘কে জানে কখন গাড়ি উল্টে যাবে আর তারপরেই তারও এনকাউন্টার হয়ে যাবে ৷ এরপরেও পুলিশরা জোর করে নিজেদের গাড়িতেই তাকে বসানোর চেষ্টা করছেন৷ এই বিষয়ে এসএসপি কানপুর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নাকি কোনওভাবেই কানপুরের নয় ৷

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...