Monday, April 6, 2026

এবার প্রবীণদের জন্য গ্যারেন্টেড পেনশন প্রকল্প কেন্দ্রের

Date:

Share post:

প্রবীণ নাগরিকদের জন্য খুশির খবর শোনাল মোদি সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী ব্যায় বন্দনা যোজনার সময়সীমা তিন বছরের জন্য বাড়ানো হয়েছে।এই যোজনার সময়সীমা ২০২৩-এর ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রবীণ নাগরিকরা এই বিশেষ স্কিমে প্রতি মাসে পেনশন পাবেন ৷ ১০ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট রেটে গ্যারেন্টিড পেনশন পাওয়া যাবে ।
কেন্দ্র সরকারের এই প্রকল্পের লাভ ভারতীয় জীবন বিমা নিগমের মাধ্যমে পাওয়া যাবে। এই যোজনায় বার্ষিক ৭.৪০ শতাংশ হিসেবে সুদ মিলবে। এখনও পর্যন্ত প্রায় ৬.২৮ লক্ষ জন এই প্রকল্পের সুবিধা নিয়েছেন।
আবেদনকারীর বয়স ন্যূনতম ৬০ বছর হতে হবে। ৬০ বছরের বেশি বয়সের নাগরিকরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। একজন ব্যক্তি সবচেয়ে বেশি ১৫ লক্ষ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন।
মাসে ন্যূনতম ১০০০ টাকা পেনশন এবং সবচেয়ে বেশি ৯২৫০ টাকা পেনশন পাওয়া যাবে। পেনশন প্রতি মাসে, ত্রৈমাসিক, ছ’মাসে বা বার্ষিক হিসাবেও নেওয়া যাবে।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...