Tuesday, June 23, 2026

কেমন আছেন বচ্চনরা?

Date:

Share post:

মহামারির কোপ পড়েছে বচ্চন পরিবারে। তবে আপাতত অবস্থা স্থিতিশীল অমিতাভ বচ্চনের। যদিও সামান্য জ্বর এবং মৃদু শ্বাসকষ্ট আছে। ভালো আছেন অভিষেক বচ্চনও। দুজনেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। অন্যদিকে, ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক- ঐশ্বর্য কন্যা আরাধ্যা বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, ঐশ্বর্য এবং আরাধ্যা দুজনের উপসর্গবিহীন। তাই বাড়িতে থেকেই চিকিৎসা সম্ভব। বিএমসির তরফে তাঁদের শরীর এবং স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে কড়াভাবে। ইতিমধ্যেই বচ্চনদের জলসা সিলও করে দিয়েছে বিএমসি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...