Friday, April 3, 2026

মান ভাঙাতে শচীনের সঙ্গে ফোনে কথা রাহুলের

Date:

Share post:

শচীন পাইলটের মান ভাঙাতে আসরে নামলেন রাহুল গান্ধী। এই মুহূর্তে জয়পুরে রয়েছেন কংগ্রেসের বিশিষ্ট নেতা রনদীপ সুরেজওয়ালা। তাঁর ফোন থেকেই রাহুলের সঙ্গে কথা হয় শচীনের। শচীন সরাসরি অশোক গেহলটের বিরুদ্ধে তোপ দাগেন। সেই সঙ্গে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রীর পদ ছাড়া তিনি দাবি থেকে সরে আসছেন না। মনে করিয়ে দেন ভোটের সময় তিনিই ছিলেন মূল স্থপতি। রাহুল রনদীপের সঙ্গে আলোচনার জন্য বলেন। প্রয়োজনে দিল্লিতে আসার কথাও বলেন। রাজনৈতিক মহল বলছে, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতোই শচীন পাইলট বেজায় ক্ষুব্ধ। তাঁদের কাঁধে ভর দিয়ে কংগ্রেস বিধানসভায় জেতার পর মুখ্যমন্ত্রীর পদ তুলে দেওয়া হয় গান্ধী পরিবারের দুই ঘনিষ্ঠ অশোক গেহলট এবং কমলনাথের হাতে। কমলনাথ দলীয় বিদ্রোহে ইতিমধ্যে পদ হারিয়েছেন মধ্যপ্রদেশে। একইভাবে রাজস্থানে তখত পাল্টে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। তবে ঘোড়া কেনাবেচাকে বিজেপি যে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, তা সকলেই একবাক্যে স্বীকার করছেন।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...