Monday, April 6, 2026

সতর্কতা: কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠ মন্দির

Date:

Share post:

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বন্ধ থাকবে তারাপীঠের মন্দির। সোমবার রামপুরহাটে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল, জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, মাতারা সেবায়েত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

১৯ আগস্ট, ২ ভাদ্র বুধবার কৌশিকী অমাবস্যা। সেই উপলক্ষ্যে তারাপীঠে ভক্তদের ভিড় যাতে না হয়, তার জন্য ১২ আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত মা তারার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকে লাখো লাখো ভক্তদের ভিড় হয় তারাপীঠের মন্দিরে। অতিমারির আবহে সর্তকতা হিসেবে এবার কৌশিকী অমাবস্যায় ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ওই বন্ধের সময় নিয়মমাফিক পুজো হবে। ভোগ নিবেদন করবেন সেবাইতরা। কৌশিকী অমাবস্যা নিয়ে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের সঙ্গে বৈঠকের পরে এদিন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মন্ত্রী তথা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়।

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...