Monday, April 6, 2026

বিধায়কের অস্বাভাবিক মৃত্যু : অটোপ্সির ভিডিওগ্রাফি চাইলেন রাজ্যপাল

Date:

Share post:

হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ফের মুখ খুলে তোপ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। নিজের ট্যুইটার হ্যান্ডেলে পরপর দুটি ট্যুইট করে রাজ্যপাল মুখ্যন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, রাজ্যে সন্ত্রাস বন্ধের কোনও চিহ্নই দেখা যাচ্ছে না। হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যু নিয়ে অসংখ্য প্রশ্ন উঠেছে। নিরপেক্ষ তদন্তে আসল সত্য উদঘাটিত হওয়া উচিত। খুনের ধরণ দেখে বোঝা যাচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে। আদালতের নির্দেশে অটোপ্সি ভিডিওগ্রাফি করা উচিত। দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পরিকল্পনা করে খুন করা হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, সব মৃত্যুর মধ্যেই বিজেপি রাজনীতি দেখছে। ভবিষ্যতেই ওদের মিথ্যাচার প্রমাণিত হবে।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...