Wednesday, June 17, 2026

ভারতে করোনায় আক্রান্ত ছাড়ালো ৯ লক্ষ

Date:

Share post:

যতদিন যাচ্ছে ভারতে করোনার গ্রাফ ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৯৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫৫৩ জন রোগীর। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ২৩ হাজার ৭২৭ জন রোগীর। আজ, মঙ্গবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ৫৬৫ জন রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৪৫৯ জন করোনাজয়ী।

Related articles

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...