Wednesday, March 25, 2026

বিশ্ব মহামারি আরও ভয়ঙ্কর হতে পারে, সতর্কবার্তা হু-র

Date:

Share post:

বিশ্ব মহামারির পরিস্থিতি দিনে দিনে খারাপ থেকে আরও খারাপ হতে পারে। ফের এমন আশঙ্কা প্রকাশ করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, অাক্রান্ত দেশগুলি এখনও যদি স্বাস্থ্য ক্ষেত্রে যথাযথ সাবধানতা অবলম্বন না করে তবে বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি আরও খারাপ হবে। হু-এর প্রধান ড. টেড্রোস অ্যাডানম ঘেব্রেইসাস জেনেভায় একটি ভার্চুয়াল সম্মেলনে জানিয়েছেন, অনেক দেশই ভুল পথে পরিচালিত হচ্ছে, যার ফলে বিশ্বের মানুষের কাছে এখনও পর্যন্ত ভাইরাসটি পয়লা নম্বর শত্রু হয়েই রয়েছে। হু জানিয়েছে, যদি মৌলিক সাধারণ বিষয়গুলি না মেনে চলা হয় তবে এই মহামারি খারাপ থেকে খারাপতর হতে চলেছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণে সারা বিশ্বে আক্রান্ত প্রায় ১কোটি ৩০ লক্ষের বেশি মানুষ। মৃত ৫ লক্ষাধিক। এই মুহূর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি আমেরিকা ও ব্রাজিলে। এরপরই আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে ভারত।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...