Monday, April 6, 2026

রুটি বানানো পছন্দ হয়নি শাশুড়ির, মর্মান্তিক পরিণতি বধূর

Date:

Share post:

শাশুড়ির পছন্দমতো রুটি বানাতে পারেনি পুত্রবধূ। সেই অপরাধে পুত্রবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। বছর ২৪ এর ওই তরুণী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনায় ইন্ধন জুগিয়েছে শ্বশুর এবং স্বামী।

ঘটনা সোমবার বিকেলের। মধ্যমগ্রামের চণ্ডীগড় রোহন্ডা পঞ্চায়েতের বিড়পুর এলাকায় বিয়ে হয় পারভিনা খাতুনের। ওই তরুণীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা রকম ভাবে অত্যাচার করত শ্বশুরবাড়ির পরিবার। এদিন রুটি তৈরি করা নিয়ে শাশুড়ি তাঁকে কটূক্তি করে। এরপর গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই সময় স্বামী এবং শ্বশুর বাড়িতে থাকলেও তাঁরা বাঁচাতে আসেনি।

দগ্ধ অবস্থায় দীর্ঘক্ষণ বাড়িতে ফেলে রাখা হয় পারভিনাকে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই তরুণী। স্থানীয়রা সন্ধের পর বিষয়টি জানতে পারেন। এরপর খবর দেওয়া হয় তরুণী বাপের বাড়িতে। ঘটনা জানাজানি হতেই বারাসত জেলা হাসপাতালে নিয়ে যায় শ্বশুর-শাশুড়ি। সেখানেই রাত দুটো পনেরো নাগাদ মারা যান পারভিনা ও তাঁর গর্ভের ৮ মাসের সন্তান।

মৃতার পরিবারের তরফে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতার বাবা ইমান আলি পেশায় রাজমিস্ত্রি। তিনি জানান, তাঁর জামাই স্বামী শেখ সালাউদ্দিন একটি মোটরবাইক কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল তাঁদের। টাকাও দাবি করছিল শ্বশুরবাড়ির কাছে। টাকা বা বাইক দিতে পারায় মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন করত সে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...