Tuesday, June 23, 2026

সুন্দর চেহারা আর ভাল ইংরেজি বলতে পারলেই সব হয় না, পাইলটকে তীব্র শ্লেষে বিঁধে বললেন গেহলট

Date:

Share post:

রাজস্থানের কংগ্রেস সরকারের সামনে আপাতত আর কোনও বিপদ নেই। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গেই। পালে হাওয়া নেই বুঝে বিদ্রোহী শচিন পাইলট বুধবার বলেন, আমি বিজেপিতে যাচ্ছি না, কংগ্রেসেই আছি। আর এরপরই দুটি পদ খোয়ানো শচিন পাইলটের উদ্দেশে নাম না করে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রীতিমত ব্যঙ্গের সুরে তিনি বলেন,

ভাল ইংরেজি বলতে পারা, মনীষীদের উদ্ধৃতি দেওয়া আর সুন্দর চেহারা থাকলেই সব হয়না। তোমার মনে কী অাছে, তোমার নীতি- আদর্শ- সংকল্প কী, তুমি দেশের জন্য কী ভাবছে সেটাই আসল। প্রবীণ গেহলটের মন্তব্য, সোনায় মোড়া চামচ দিয়ে প্লেটের খাবার খাওয়া যায় না।

শচিন পাইলটের বিরুদ্ধে বিজেপি সখ্যের অভিযোগ থেকে এদিনও সরেননি গেহলট। রাজ্য সরকারকে অপদস্থ করার জন্য তাঁর বিরুদ্ধে সুর আরও চড়িয়ে গেহলট বলেন, ষড়যন্ত্র হয়েছে, ঘোড়া কেনাবেচার উদ্যোগ নেওয়া হয়েছে। সব প্রমাণ আমাদের কাছে আছে। উপ-মুখ্যমন্ত্রী আর প্রদেশ কংগ্রেস সভাপতির পদে থেকে উনি এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আর এখন দাবি করছেন এসব কিছুই হয়নি?

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...