Friday, June 26, 2026

কো-অপারেটিভ ব্যাঙ্কে দেবেন্দ্রনাথের হিসাব গরমিল! রাষ্ট্রপতিকে জানিয়ে এলেন ডেরেক

Date:

Share post:

হেমতাবাদের ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বুধবার এই চিঠি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা সম্পর্কে একটি রিপোর্ট ডেরেক দেন রাষ্ট্রপতিকে। ২৫ মিনিটের কথোপকথনে এই মৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য এবং তদন্ত প্রক্রিয়া সম্পর্কেও রামনাথ কোবিন্দকে জানান ডেরেক ও’ব্রায়েন।
রাষ্ট্রপতিকে মুখ্যমন্ত্রীর চিঠি এবং পুরো আপডেট জানানোর পরে সাংবাদিকদের ডেরেক বলেন, এটা কোনও রাজনৈতিক খুন নয়। তৃণমূল নিজেই চায় বিধায়কের মৃত্যুর তদন্ত হোক। বিজেপির অপপ্রচার চলছে। এই মৃত্যুর মধ্যে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রঙ লাগানো হচ্ছে। মৃত্যুর সঠিকভাবে তদন্ত হলেই আসল বিষয়টি প্রকাশ্যে চলে আসবে। আমরা তাই সিআইডি তদন্তই চেয়েছি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, একটি সমবায় ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির বিষয়ে বিধায়কের যোগসূত্র থাকার কথা তিনি রাষ্ট্রপতিকে জানিয়ে এসেছেন। ২০১২ সালে দেবেন্দ্রনাথ রায় একটি সমবায় ব্যাঙ্কের সেক্রেটারি ছিলেন। সেই সময় তাঁর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা জমা ছিল। কিন্তু পরবর্তী সময়ে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার অফ কো-অপারেটিভ সোসাইটি নজরে আসে হিসাবের গরমিল। দেবেন্দ্র মাত্র ২ কোটি ৪০ লাখ টাকা হিসেবে দিতে পেরেছিলেন বলে ডেরেকের দাবি। বাকি ২ কোটি ৬০ লাখ টাকার হিসেব তিনি দিতে পারেননি। তৃণমূল সাংসদের দাবি, তদন্তে এই বিষয়টিও আসা উচিত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...