Friday, June 26, 2026

সিবিএসই দশম এবং দ্বাদশে দারুণ ফল টেকনোর

Date:

Share post:

সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষায় জয়জয়কার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের রাজ্যের সব জেলার টিআইজিপিএস-এর ছাত্র-ছাত্রীরা বোর্ডের পরীক্ষায় দারুণ ফল করেছে। ৯৯ শতাংশ পেয়ে সিবিএসইর দশমে বোলপুরে প্রথম হয়েছেন শুভম বিশ্বাস। তাঁর সাফল্যের সবটুকু কৃতিত্বই তিনি দিয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলকে। তাঁর কথায় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ভবিষ্যতের জন্য যোগ্য ভিত তৈরি করে দিয়েছেন তাঁরা। যার ফলে এই নম্বর বলে জানিয়েছেন শুভম।

এই স্কুলেই একাদশ শ্রেণীতে ইতিমধ্যে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিয়েছেন তিনি। ভবিষ্যতে গবেষক হওয়ার ইচ্ছে আছে শুভমের। তাঁর সমান শতাংশ নম্বর পেয়েছেন হুগলির টিআইজিপিএস-এর ছাত্র অভিরূপ দেব।
এছাড়াও সিঞ্জন দাস, অনির্বাণ মাইতি, ধ্রুব সিনহা, অয়ন্তিকা রক্ষিত, স্পন্দন দাসও টেকনো ইন্ডিয়া বিভিন্ন জেলার স্কুল থেকে ৯৬ শতাংশের উপরে নম্বর পেয়েছেন সিবিএসই দশমে।
দশমের মতই সিবিএসই দ্বাদশের পরীক্ষায় চুঁচুড়া টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের কলা বিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন শুভশ্রী রক্ষিত।‌ভদ্রেশ্বরে বাড়ি শুভশ্রীর। বরাবরই স্কুলে ভাল ছাত্রী বলে পরিচিত শুভশ্রী। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকা, নাচ ভালবাসেন তিনি। আপাতত ইংরেজিতে অনার্স নিয়ে পড়ে ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছে রয়েছে শুভশ্রীর।
তাঁর ৯৯.২ শতাংশ নম্বর পাওয়ার পিছনে মা-বাবার পাশাপাশি টেকনো ইন্ডিয়ার শিক্ষক-শিক্ষিকাদের গাইডেন্স অনস্বীকার্য বলে জানান শুভশ্রী। প্রত্যেকদিন আট থেকে দশ ঘণ্টা পড়তেন। বিজ্ঞান অথবা বাণিজ্যর থেকে সাহিত্যই তাঁর বেশি পছন্দ।

তবে, শুধু শুভম বা শুভশ্রী নন টেকনো ইন্ডিয়া গ্রুপের রাজ্যের সবকটি স্কুলেরই সিবিএসইর দশম এবং দ্বাদশের ফল অত্যন্ত ভালো। বেশিরভাগ ছাত্রছাত্রীই ৯০% উপরে নম্বর পেয়েছেন। আর নিজেদের সাফল্যের কথা বলতে গিয়ে সবাই বলছেন, যেভাবে টিআইজিপিএস তাঁদের পাশে দাঁড়িয়ে শিক্ষার ভিত গড়ে দিয়েছে তার জন্যই এই সাফল্য এসেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...