Tuesday, March 17, 2026

মাধ্যমিকের ফল প্রকাশের পরেই আত্মঘাতী ছাত্রী!

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দুই বোন। ফল প্রকাশ হতেই চরম সিদ্ধান্ত নিল ছোট বোন। হুগলির বৈদ্যবাটির জেএন গুপ্ত লেনের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী অর্পিতা জানা। চারুশীলা বোস বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। বাবা পাঁচুগোপাল জানা পেশায় রং মিস্ত্রি। মা একটি বেসরকারি কারখানায় কাজ করেন। অর্পিতার দিদিও এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বুধবার সকালে অনলাইনে মাধ্যমিকের ফল কাসতি দেখা যায় পাস মার্ক থেকে দু’নম্বর কম পেয়েছেন তিনি। অন্যদিকে, বড় দিদি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাড়িতে দুই বোনের বেশ কিছুক্ষণ কথা হয়। অর্পিতাকে সান্তনা দিয়ে ঘর থেকে বেরিয়ে যান দিদি। অভিযোগ, ফাঁকা বাড়িতে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অর্পিতা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসক কাছে নিয়ে গেলে, তিনি দেখে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের বক্তব্য, মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েন অর্পিতা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...