Monday, June 8, 2026

প্রতিবাদ যখন পিকনিক: বিধায়ক মৃত্যুর বিরুদ্ধে আন্দোলনে খাসির মাংস-ভাতে ভুরিভোজ বিজেপির

Date:

Share post:

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যময় মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। প্রশাসন যখন আত্মহত্যা তত্ত্ব খাড়া করছে, ঠিক তখনই মৃত্যুর প্রকৃত কারণ জানতে সিবিআই তদন্তের দাবি করছে বিজেপি। যা নিয়ে আন্দোলনে পথে নেমেছে গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রী-সমর্থকরা।

তবে সহানুভূতি থেকে এই আন্দোলন নাকি রাজনীতি করতে গিয়ে লোক দেখানোর ফন্দি? প্রশ্ন উঠছে আন্দোলনের ধরণ দেখে। আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া বিজেপির নেতা-কর্মীরা থানায় বসে পেটপুরে খাসির মাংস-ভাত খেলেন মধ্যাহ্নভোজে। ছবি ধরা পড়েছে।

জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মঙ্গলবার দুপুরে মহা-আয়োজন। শুধু কোতোয়ালি থানাতেই নয়, একই ছবি দেখা গিয়েছে রায়গঞ্জ থানাতেও। জানা গিয়েছে, বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবিতে মঙ্গলবার পথে নেমে আন্দোলনে সামিল হয় প্রচুর বিজেপি সমর্থক।

এরপর আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে ১৬ জন বিজেপি সমর্থককে পুলিশ রাস্তায় অবরোধ করার জন্য আটক করে। তাদের সারাদিন রায়গঞ্জ থানায় বসিয়ে রেখে রাতে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু দুপুরে আটক বিজেপি কর্মীদের রায়গঞ্জ থানায় এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। এবং সেই আয়োজনে বেজায় খুশি আটক হওয়া বিজেপি সমর্থকরা। কার্যত থানায় বসিয়ে জামাই আদর।

যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। যখন দলের এক বিধায়কের রহস্য মৃত্যু ঘটেছে, তখন তাঁকে নিয়ে আন্দোলনের মধ্যে পুলিশের হাতে থানায় আটক বিজেপির কর্মী-নেতাদের এই “পেট-পুরে মাংস ভাত”-এর ভুরিভোজে জেলার রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ছড়িয়েছে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...