Monday, June 8, 2026

ফের মেডিক্যাল কলেজে মাটিতে কাতরালো করোনা আক্রান্ত বৃদ্ধা, উধাও স্বাস্থ্য কর্মীরা

Date:

Share post:

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের একই অমানবিক দৃশ্যের পুনরাবৃত্তি ।
এমার্জেন্সির বাইরে প্রায় ঘন্টাখানেক পড়ে থাকলেন ৭০ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধা।  শ্বাসকষ্টে কাতরালেন অ্যাম্বুল্যান্সেই। যদিও বা কোনওরকমে তাকে ভর্তি করা সম্ভব হল, স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার কোনও স্বাস্থ্য কর্মীর দেখা মিলল না। অগত্যা মাটিতেই পড়ে রইলেন তিনি। প্রায় ঘন্টাখানেক পরে নিজেই উঠে কোনও রকমে খুঁড়িয়ে হেঁটে, অসুস্থ শরীরটা টেনে নিয়ে গেলেন ভিতরে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , দীর্ঘ সময় বৃদ্ধা মাটিতে পড়ে থাকলেও হাসপাতালের কোনও স্বাস্থ্যকর্মী সাহায্য করার জন্য এগিয়ে আসেননি।
তাই প্রশ্ন উঠেছে, কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি যদি এই হয়, তবে অন্যান্য হাসপাতালের কী হাল?
জানা গিয়েছে , ৭০ বছরের নীলাবালা পালের বাড়ি বিরাটিতে। গত কয়েক দিন ধরে অসুস্থতা বাড়ায় বৃদ্ধাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করা হয়। আজ সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ততক্ষণে শ্বাসকষ্ট শুরু হয় বৃদ্ধার । কিন্তু মেডিক্যাল কলেজে পৌঁছেও দীর্ঘ সময় ধরে অ্যাম্বুল্যান্সের মধ্যেই পড়ে থাকার পর কোনও মতে অ্যাম্বুল্যান্স থেকে হামাগুড়ি দিয়ে নিজেই নামেন মাটিতে। তার পরে সেখানেই শুয়ে পড়েন। সঙ্গে পরিচিত কেউ ছিলেন না। ফলে ঘন্টাখানেক পর নিজেই লাঠিতে ভর দিয়ে ভিতরে যান।
কোভিড হাসপাতাল করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালকে। তার এই হাল দেখে উদ্বিগ্ন অন্যান্য রোগীর আত্মীয়রা ।

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...