Tuesday, March 24, 2026

মাস্টারস্ট্রোক: রাজস্থানের হবু মুখ্যমন্ত্রী শচীন তেন্ডুলকর! পুরোটা জানলে হাসি চাপতে পারবেন না

Date:

Share post:

তিনি শচীন তেন্ডুলকর। ক্রিকেটের ঈশ্বর। তবে ক্রিকেটের বাইশ গজ থেকে বিদায় জানিয়েছেন সাত বছর আগে। কিন্তু প্রাণের চেয়েও প্রিয় ক্রিকেটকে ছাড়েননি মাস্টার-ব্লাস্টার। অবসরের পর রাজ্যসভার সাংসদও হয়েছেন। কিন্তু সংসদেও শচীন মানে শুধুই ক্রিকেট। ও এবার কি তাহলে সক্রিয় রাজনীতিতে নাম লেখাচ্ছেন বিশ্ব ক্রিকেটের বরপুত্র?

হঠাৎ এমনই জল্পনা রাজনৈতিক মহলে। ঘটনার সূত্রপাত,
রাজ্যস্থানের সাম্প্রতিক রাজনীতিতে চলা ডামাডোলে। এই রাজ্যের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে দেশজুড়ে চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা। বিজেপিকে হারিয়ে সেখানে কংগ্রেস সরকার গঠিত হলেও, এবার ফের সেখানে থাবা বসাতে পারে গেরুয়া শিবির। এমনই পরিস্থিতি ও চর্চা থেকে সম্প্রতি উঠে আসছে শুধু একটাই নাম “শচীন”!

আর এসবের মধ্যেই রাজস্থানের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি সর্বভারতী টিভি চ্যানেলে অতিথিদের নিয়ে আলোচনা চলছিল। যেখানে প্যানেলে হাজির ছিলেন রাজনৈতিক ব্যক্তিরা। সেই আলোচনার অংশ নিয়ে ছিলেন আপ নেতা আশুতোষ গুপ্তা। আলোচনা চলাকালীন তিনি বারবার শচীন পাইলটকে শচীন তেন্ডুলকর বলে সম্বোধন করেন। এটা যে তাঁর অনিচ্ছাকৃত ভুল ছিল তা বলার অপেক্ষা রাখে না।

একইসঙ্গে বলেন, এখন এই রাজ্যে মুখ্যমন্ত্রী গেহলট অতীত, শচীন তেন্ডুলকরই হলেন ভবিষ্যৎ। শচীন তেন্ডুলকর আগামীদিনে রাজস্থানের মুখ্যমন্ত্রী! আর আপ নেতার এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোল। নেটিজেনরা বিদ্রুপ করতে থাকেন আশুতোষকে। তবে আপ নেতার ক্রিকেটার শচীন প্রেম যে প্রশ্নাতীত তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...