Saturday, April 4, 2026

দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করল CBSE, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অপেক্ষার অবসান৷ প্রকাশিত হল CBSE দশম শ্রেণীর ফল। রেজাল্ট বেরনোর পরই পরীক্ষার্থীদের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে ছাত্রছাত্রীদের পাশাপাশি তিনি অভিনন্দন জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের৷ এদিন, ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রথম পাবলিক পরীক্ষায় সাফল্যের জন্য সমস্ত সিবিএসই ক্লাস ১০ উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন। ভবিষ্যতের সকল প্রচেষ্টাতে পারদর্শী হও। আগামী দিনে তোমরা দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠো এই কামনা করি ৷ বাস্তব পরিস্থিতি মোকাবিলায় শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন।” উল্লেখ্য, চলতি বছর CBSE দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৮ লক্ষেরও বেশি পড়ুয়ারা। মোট পরীক্ষার্থীর ৯১.৪৬ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে বোর্ড ৷ গত বছর অর্থাৎ ২০১৯ সালে দশম শ্রেণীতে পাশ করেছিলেন ৯১.১০ শতাংশ পড়ুয়া। চলতি বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৩.৩১ শতাংশ আর ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ। করোনার কারণে এবার কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সিবিএসই৷ বিভিন্ন ওয়েবসাইট, আইভিআরএস, মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ ত্রিবান্দ্রমে পাশের হার সবথেকে বেশি ৷ ত্রিবান্দ্রম থেকে পাশ করেছে ৯৯.২৮ শতাংশ পড়ুয়া।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...