Saturday, April 4, 2026

Breaking : ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

আগামী ১ অগাস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া ৷ বুধবার সাংবাদিক বৈঠকে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যারা নিজেদের স্কুলে ভর্তি হবেন ১ অগাস্ট থেকে ১০ ই আগস্টের মধ্যে সেই ব্যবস্থা করা হবে ৷ কোনও পড়ুয়া যদি নিজের স্কুলে না পড়ে অন্য স্কুলে পড়তে চান সেক্ষেত্রে ১১ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালাবে স্কুল ৷
তিনি বলেন, নিজেদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পড়ুয়ারা ৷ তবে বিষয়ভিত্তিক অ্যাডমিশনের ক্ষেত্রে নম্বরের মানদন্ড নির্ধারণের বিষয়টি শিক্ষা দফতর স্কুলের হাতেই ছাড়ছে ৷

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...