Wednesday, June 24, 2026

‘ভয় দেখাচ্ছে রাজভবন’, এই অভিযোগ এনে ধনকড়ের সঙ্গে বৈঠকে যাচ্ছেন না উপাচার্যরা

Date:

Share post:

‘ভয় দেখাচ্ছে রাজভবন’৷

সূত্রের খবর, এই অভিযোগ এনে ‘অপমানিত’ রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ বুধবার রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে থাকছেন না৷

মহামারি পরিস্থিতিতে পড়ুয়াদের নানা সমস্যা নিয়ে আলোচনার জন্য গত ৭ জুলাই উপাচার্যদের চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। সেই চিঠিতে উপাচার্যদের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উত্তরে সব উপাচার্য জানান, রাজ্যে চালু হওয়া নয়া আইন অনুযায়ী রাজ্যপালের চিঠি উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে তাঁদের কাছে আসতে হবে৷ এরপর গত সোমবার ও মঙ্গলবার রাজভবন উপাচার্যদের আরও দুটি চিঠি পাঠিয়েছে৷ এই চিঠি অপমানজনক এবং চিঠিতে ভয় দেখানো হচ্ছে বলে দাবি উপাচার্যদের।
গত মঙ্গলবার উপাচার্য পরিষদের তরফে একটি বিবৃতিতেও জানানো হয়েছে, ‘গত ১৩ জুলাই মাননীয় আচার্যের কার্যালয় থেকে একটি অপমানজনক চিঠি পেয়েছেন উপাচার্যরা৷ ১৪ জুলাইও ফের একটি ভীতি উদ্রেককারী চিঠি পেয়েছেন। এরকম গুরুতর জাতীয় সংকটের সময় আচার্যের দফতর থেকে এমন চিঠি পাওয়া দুর্ভাগ্যজনক৷ নিয়ম মেনেই উপাচার্যরা কাজ করছেন৷ সেই পরিস্থিতিতে আচার্যের তরফে এমন চিঠি কাম্য নয় বলে মনে করছে পরিষদ।”

উপাচার্যদের বক্তব্য, আচার্যের কাছ থেকে আসা চিঠির ভাষা খুবই অপমানজনক। উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ না পেলে উপস্থিত থাকার প্রশ্নই নেই বলে জানিয়েছেন উপাচার্যরা৷

প্রসঙ্গত, UGC ঘোষণা করেছে স্নাতক এবং স্নাতকোত্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের সরকার জানিয়ে দিয়েছে মহামারি পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অসম্ভব। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে জানিয়েছে, শুধু করোনা নয়, আমফান পরবর্তী অবস্থায় অনেক কলেজে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব ছাত্রছাত্রীর হাতে স্মার্টফোন বা ল্যাপটপ নেই। তার ফলে তারা অনলাইনে পরীক্ষায় বসতে পারবে না। আর সংক্রমণের কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও পরীক্ষা দেওয়া সম্ভব নয়।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...