Monday, March 23, 2026

আচার্য-উপাচার্যদের বৈঠকের অনুমতি নেই: ধনকড়কে জবাব শিক্ষা দফতরের

Date:

Share post:

রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে সরাসরি উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকের কোনও অনুমতি দেয়নি রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের আইনেই এর উল্লেখ রয়েছে। রাজ্যপালের অভিযোগের জবাবে জানাল শিক্ষা দফতর। রাজ্যপালের অভিযোগের জবাবে শিক্ষা দফতর জানায়, বিশ্ববিদ্যালয় ও আচার্যের মধ্যে যোগাযোগটা রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে। এক্ষেত্রে শিক্ষা দফতর মারফৎ যোগাযোগ করতে হবে।

পাশাপাশি, আচার্যের কোন সচিবালয় থাকতে পারে না বলে জানিয়েছে শিক্ষা দফতর। এটিও বিশ্ববিদ্যালয়ের ওই আইনের 8(5) নম্বর ধারায় রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনও অভিযোগ থাকলে রাজ্যপাল তথা আচার্যকে সেটি শিক্ষা দফতরে জানাতে হবে। তারাই বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেবে। রাজ্যপালের অভিযোগের জবাবে একথা জানাল রাজ্য শিক্ষা দফতর। একই সঙ্গে তারা জানিয়েছে, রাজ্যপালের এই ধরনের অভিযোগে তারা বিস্মিত।

জগদীপ ধনকড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই আচার্য হিসেবে তাঁর ভূমিকা অসন্তুষ্ট রাজ্য সরকার। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে তাঁর মনোমালিন্য প্রকাশ্যে এসেছে। এই প্রেক্ষিতে বুধবার রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন রাজ্যপাল। কিন্তু সেখানে কোনও উপাচার্য উপস্থিত থাকেনি। এই এই ঘটনাকে অত্যন্ত অপমানজনক বলে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই বিষয়ে শিক্ষা দফতরকে জবাবদিহিও করেন তিনি। টুইট করে রাজ্যপালের অভিযোগের জবাব দিল রাজ্যের শিক্ষা দফতর।

Related articles

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...