Friday, June 19, 2026

ব্যতিক্রমের প্রচারে যেন হাসপাতালের লড়াই ঢাকা না পড়ে। কুণাল ঘোষের কলম।

Date:

Share post:

কুণাল ঘোষ

করোনা চিকিৎসায় সম্প্রতি শীর্ষে আসছে নানা খবর।
1) হাসপাতালের বেড সমস্যা।2) একাধিক হাসপাতালে ঘুরে মৃত্যু।
3) মৃত্যুর খবর আত্মীয়ের সময়মত জানতে না পারা।

এই ঘটনাগুলি ঘটছে। বাস্তব।
মানুষের স্বার্থে এই খবরের প্রচার দরকার। যাতে সবার নজরে পড়ে। যাতে সাবধান হওয়া যায়।

কিন্তু, এটাও মানতে হবে, এই হাসপাতালগুলিতেই চিকিৎসা চলছে অসংখ্য মানুষের। সুস্থতার হার বাড়ছে।
সরকার বেড বাড়াচ্ছেন।
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আপ্রাণ লড়াই দিচ্ছেন।

এতবড় বিপদের জন্য কেউ তৈরি ছিল না। সারা বিশ্বের প্রথম অভিজ্ঞতা। বড় বড় দেশ হিমশিম খাচ্ছে। আমাদের অন্য রাজ্য টাল খাচ্ছে।

এই যুদ্ধকালীন সময়ে একটি ভুলও দুর্ভাগ্যজনক। কিন্তু একটি ভুল শেষ কথা নয়। ব্যতিক্রম আসলে নিয়মেরই প্রমাণ করে।

ভুল হলে খবর ছাপা হবে।
কিন্তু তার মানে কখনই মূল ব্যাপক লড়াইটাকে অস্বীকার করা নয়।
যাঁরা বিপদের ঝুঁকি নিয়ে প্রাণপাত করছেন, তাঁদের লড়াইকে স্যালুট।

যাঁরা দুএকটি ভুল বা অঘটনকেই শুধু প্রচারে রাখছেন, একমত নই।

আবার যাঁরা সরকারের গুণ গাইতে ভুলগুলিকে ব্ল্যাকআউট করছেন, তাঁদের ধিক্কার জানাই।
মূল লড়াইকে কুর্নিশ জানিয়েই অঘটনের যথাযথ উল্লেখ থাকা দরকার।

আমার প্রস্তাব:
1) হাসপাতালগুলির সামনে সহায়তাক্যাম্প শুরু হোক। সরকার করুক। রাজনৈতিক দল করুক। দূর থেকে আসা অসহায় মানুষের যেন হয়রানি না হয়। স্থানীয় সাংসদ, বিধায়করা নজরদারি করুন।

2) হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ হাসপাতালের যেখানে বড় ভবন আছে, অবিলম্বে তার একাংশে আপৎকালীন করোনা ওয়ার্ড করা হোক। এতে কলকাতার মধ্যেও অনেক জায়গা বেরোবে।

3) বেসরকারি হাসপাতালের উপর কঠোরতম নজরদারি হোক। হয়রানি থেকে বিপুল খরচ; বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ আসছে। বাড়ছে।

আসলে করোনা রোগের থেকেও এখন মানুষ ভয় পাচ্ছেন তার চিকিৎসাজনিত হয়রানিকে।
সরকার এই দিকটা দেখুক।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...