Friday, June 19, 2026

কম খরচে নমুনা পরীক্ষার কিট তৈরি হলো ভারতে, নেপথ্যে আইআইটি দিল্লি

Date:

Share post:

বিশ্বের মধ্যে সবথেকে কম দামে নমুনা পরীক্ষার কিট তৈরি করল আইআইটি দিল্লি। আরটি-পিসিআর নির্ভর ভাইরাস নির্ণয় কিটের কথা ঘোষণা করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

নতুন এই কিটের নাম কোরোসিওর। মঙ্গলবার রাতে টুইট করে মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, আইআইটি দিল্লির গবেষণাগারে তৈরি করা হয়েছে বিশ্বের সবথেকে কম মূল্যের ‘প্রোব ফ্রি’ আরটি-পিসিআর কিট। বিকল্প প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে সেই কিট এবং নিউটেক মেডিক্যাল নামে একটি সংস্থা বাজারে আনছে।

কোরোসিওর ম্যানেজিং ডিরেক্টর যতীন গোয়েল জানান, পুরো কিটের দাম পড়বে প্রায় ৬৫০ টাকা। তাঁর কথায়, ” অন্যান্য কিট এর তুলনায় এই কিট অনেক সস্তা। আইআইটি দিল্লির অধিকর্তা ভি রামগোপাল রাও বলেন, ‘ সারাদেশে লালা রস নমুনা পরীক্ষার ধরন বদলে দিতে পারে এই কিট।
প্রতিমাসে ২০ লক্ষ পরীক্ষা করানো সম্ভব। প্রতিটি পরীক্ষার ফল জানা যাবে মাত্র ৩ ঘণ্টার মধ্যে। এই কিটকে সবুজ সংকেত দিয়েছে আইসিএমআর।”

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...