Friday, June 19, 2026

মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় বাড়ল পাশের হার

Date:

Share post:

প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তিনটি পরীক্ষার ফল। হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার। এবছর হাই মাদ্রাসা পাশের হার ৮৬. ১৫ শতাংশ, আলিমে পাশের হার ৮৮.৫৬ শতাংশ, ফাজিলের পাশের হার ৮৯.৫৬ শতাংশ।

বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে সংশ্লিষ্ট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর হাই মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫১ হাজার ১৩৬, আলিমে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ২২৩ এবং ফাজিলে ছিল ৪ হাজার ৮১ জন। সাফল্যের হারে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। তবে আজই মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে না পরীক্ষার্থীরা। ২২ জুলাই বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট নিতে পারবে স্কুলগুলি।

এদিন বেলা ১২ টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাচ্ছে। http://www.wbbme.org , http://wbresults.nic.in , http://www.exametc.com এই ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। একই সঙ্গে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। WBBME (space) রোল নম্বর লিখে 56070 নম্বরে পাঠাতে হবে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...