Thursday, March 26, 2026

উপাচার্যদের সম্মান করুন, না হলে বাংলা গর্জে উঠবে: রাজ্যপালকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে ডাকা, তাঁদের না যাওয়া এবং তাই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপালের একের পর এক অভিযোগ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। সেই প্রসঙ্গে এদের মুখ খোলেন মমতা। তিনি বলেন, উনি উপাচার্যদের বৈঠক ডেকেছিলেন। মুখ্যমন্ত্রী জানান, একই চিঠি রাজ্যপাল রাজ্য শিক্ষা দফতর, উপাচার্য এবং তাঁকে পাঠান। সেই বিষয়ের আইন মেনে উত্তর শিক্ষা দফতর দিয়ে দিয়েছে। উপাচার্যরাও সেই চিঠির জবাব দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি আইন 2017 সালে বিধানসভায় পেশ হয়। এবং এই বিষয়ে 2019-এ একটি আইন পাশ হয়। সেই আইন উল্লেখ করেই উপাচার্য রা রাজ্যপালের চিঠির উত্তর দিয়েছেন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন কারোর পাঠানো মেসেজ চিঠি জনসমক্ষে প্রকাশ করাটা সৌজন্যতা নয় সেই কারণে তিনি সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশ করছেন না কিন্তু রাজ্যপাল যত টুইট বা মেসেজ মুখ্যমন্ত্রীকে করেছেন, তার মধ্যে একথাও ছিল যে উপাচার্যরা ভার্চুয়াল বৈঠকে না গেলে ভয়ঙ্কর হবে। উপাচার্যরা ট্রেড ইউনিয়ন করছেন বলেও কটাক্ষ করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপালকে অনুরোধ করব উপাচার্যদের সম্মান করুন।
উপাচার্যদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও ব্যবস্থা নেওয়া হলে বাংলা গর্জে উঠবে”। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে শোকজ করে রাজ্যপাল উত্তরবঙ্গের মানুষকে অসম্মান করেছেন, আদিবাসী সম্প্রদায়কে অসম্মান করেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে মমতা বলেন, “আমি কখনও বিশ্ববিদ্যালয়ের বিষয়ে হস্তক্ষেপ করি না। ক’দিন কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আমি?”
তিনি জানান, উপাচার্যদের ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে বুধবার রাজ্যপালের সঙ্গে তাঁর কথা হয়েছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যপাল হিসেবে ওনার দায়িত্ব উনি পালন করুন। প্রশাসন চালানোটা রাজ্য সরকারের দায়িত্ব, সরকার সেটা করবে। মমতা বলেন, “আমি শুধু বলব, শুভ বুদ্ধির উদয় হোক। অসহ্য ভাষা দংশন চলছে। এই জিনিস বন্ধ হোক। না হলে আমরা গণতান্ত্রিক ভাবে, রাজনীতির উপায় সেই যুদ্ধ লড়ব এবং অবশ্যই শান্তি বজায় রাখব”।

Related articles

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...