Sunday, March 22, 2026

রাজস্থানের স্পিকারের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ পাইলট  

Date:

Share post:

দলবিরোধী কাজের অভিযোগে কেন তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না? এই প্রশ্নের ব্যখ্যা চেয়ে বিদ্রোহী শচিন পাইলট ও তাঁর অনুগামীদের বুধবার শো-কজ নোটিশ পাঠিয়েছেন রাজস্থানের স্পিকার সিপি যোশী। শুক্রবারের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। আর এরপরই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হলেন শচিন পাইলট ও তাঁর অনুগামীরা। পাইলটের পক্ষে লড়বেন মোদি জমানার প্রথম অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। আর রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন কংগ্রেস সাংসদ ও অাইনজীবী অভিষেক মনু সিংভি। পরিস্থিতি যা তাতে কংগ্রেস ত্যাগ না করেও দলকে বিরাট অস্বস্তিতে ফেলে দিলেন পাইলট। অন্যদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলট চান পাইলট ইস্যুতে একেবারে হেস্তনেস্ত করে নিতে। কারণ পাইলট শিবিরের ১৯ জনের বিধায়ক পদ খারিজ করানো গেলে একদিকে যেমন আস্থা ভোটে কংগ্রেসের জয়লাভ নিয়ে আর কোনও দুশ্চিন্তা থাকবে না, অন্যদিকে রাজ্য রাজনীতিতে গেহলটের সামনে বিদ্রোহের কাঁটাও দূর হবে। তাই কংগ্রেস হাইকমান্ড পাইলট ইস্যুতে কিছুটা ধীরে চলার নীতি নিলেও এখনই শেষ দেখে ছাড়তে চান অশোক গেহলট।

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...