Thursday, June 18, 2026

বেতন হ্রাসের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার, প্রতিবাদ পাইলটদের

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে বেতন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন পাইলটরা। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান রাজীব বনশলকে চিঠি লিখল ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন , ইন্ডিয়ান পাইলটস গিল্ড।

দুই সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই পরিস্থিতি দাঁড়িয়ে বেতন হ্রাসের সিদ্ধান্ত অমানবিক। পাশাপাশি পাইলটদের প্রশ্ন যেখানে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের বেতন সামান্য হ্রাস করা হচ্ছে, সেখানে কেন পাইলটদের বেতন ৬০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিল সংস্থা? চিঠিতে বলা হয়েছে-

▪️ চলতি বছরের এপ্রিল মাস থেকে ৭০ শতাংশ বেতন আমরা কম পাচ্ছি। যে কর্মীরা তাঁদের দেশ এবং সংস্থার প্রতি দায়বদ্ধ, তাঁদের এভাবে হেনস্থা করা হচ্ছে কেন?

▪️ ডিরেক্টরের মতো উচ্চপদস্থ কর্তাদের বেতন হ্রাস করা হচ্ছে ৪ শতাংশ, সেখানে সাধারণ কর্মীসহ পাইলটদের বেতন হ্রাস করা হচ্ছে ৬০ শতাংশ। এটা কি সুবিচার হচ্ছে?

▪️ মহামারি পরিস্থিতিতে কাজ করতে গিয়ে ৫৫ জন পাইলট আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় বেতন হ্রাস করার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত? এইভাবে কি বিমান মন্ত্রক তাঁদের সম্মান দিচ্ছে?

▪️ আপনি আমাদের জানিয়েছিলেন বিমান মন্ত্রকের পক্ষ থেকে পাইলটদের বেতন ৬০ শতাংশ হ্রাস করার কথা বলা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী এবং বিমানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...