Saturday, April 4, 2026

জনসংখ্যা অর্ধেক হবে ২০টিরও বেশি দেশে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

আগামী দিনে কমতে চলেছে জনসংখ্যা। এমনকী কমতে পারে জন্মহার। সমীক্ষার রিপোর্টে উঠে আসছে এমনই তথ্য। ২১০০ সালে বিশ্বের ২০টিরও বেশি দেশে জনসংখ্যা হবে ৮৮০ কোটি। যা রাষ্ট্রসংঘের বর্তমান হিসাবের চেয়ে ২০০ কোটি কম। এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে মেডিকেল জার্নাল দ্য লানসেট।

জাপান, স্পেন, ইতালি, থাইল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া এবং পোল্যান্ডসহ বিশ্বের ২০টির বেশী দেশে জনসংখ্যা প্রায় অর্ধেকের নিচে নেমে যাবে বলে সমীক্ষায় বলা হয়েছে। একইসঙ্গে কমবে জন্মহারও। যার জেরে বয়স্ক লোকের সংখ্যা বিশ্বজুড়ে বৃদ্ধি পাবে। গবেষকরা জানিয়েছেন, চিনের জনসংখ্যা আগামী ৮০ বছরে ১৪০ কোটি থেকে কমে দাঁড়াবে ৭৩ কোটিতে। ভারতের জনসংখ্যা হবে ১১০ কোটি। আবার আফ্রিকার দেশগুলিতে ২১০০ সাল নাগাদ জনসংখ্যা তিনগুণ বেড়ে ৩০০ কোটিতে দাঁড়াবে। এককভাবে নাইজেরিয়ার জনসংখ্যা ৮০ কোটি।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিকস এন্ড ইভালুয়েশনের আধিকারিক এবং রিপোর্টের লিড লেখক ক্রিস্টোফার মুররে সংবাদসংস্থাকে জানিয়েছেন, জনসংখ্যা হ্রাস পরিবেশের জন্য ভালো। এটা অবশ্যই স্বস্তির খবর। কারণ এতে খাদ্য উৎপাদনের ওপর চাপ অনেক কমবে। পাশাপাশি কার্বন নির্গমনের পরিমাণ হ্রাস পাবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...