Saturday, April 4, 2026

এবার ভরসা জোগাবে অত্যাধুনিক ‘‌জিও গ্লাস

Date:

Share post:

এবার ভরসা জোগাবে অত্যাধুনিক ‘‌জিও গ্লাস’‌–এর। ভার্চুয়াল রিয়ালিটি ও ভিডিও কনফারেন্সিংয়ের মিশেলে আমূল পরিবর্তন আনতে চলেছে এই জিও গ্লাস।
নিশ্চয়ই ভাবছেন কী আছে এই জিও গ্লাসে?‌ রিলায়েন্স তরফে জানানো হয়েছে, এই জিও গ্লাসের প্রধান বৈশিষ্ট্যই হল হলোগ্রাফিক ভিডিও কলিং। অর্থাৎ এই গ্লাসের মাধ্যমে থ্রি ডায়মেনশনল হবে ভিডিও কলিং। যাঁর সঙ্গে কথা বলছেন, মনে হবে সে যেন আপনার সামনেই দাঁড়িয়ে আছে। তাছাড়া এটিতে থাকছে ২ডি ‌ভিডিও কলিংয়ের সুবিধাও। বুধবার রিলায়েন্স ডিও এই ঘোষণা করেছে ।বলা হয়েছে, কাটিং এজ টেকনোলজির মাধ্যমে এটি সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দেবে রিয়ালিটির এক অন্য অভিজ্ঞতা।
এই গ্লাসের ওজন মাত্র ৭৫ গ্রাম। যা সহজে ব্যবহার করা যাবে। তথ্য প্রযুক্তির ভাষায় যাকে বলা চলে ‘‌Mixed reality Services’‌। এটিকে একটি ছোট কেবলের মাধ্যমে যুক্ত করা যাবে। এবং এতে থাকবে ২৫টি অ্যাপ, যার মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিং করা যাবে।
এই তথ্য প্রযুক্তির মাধ্যমে ৩ডি ভার্চুয়াল চ্যাট করা যাবে। এবং সেই চ্যাট হবে একেবারে রিয়াল টাইম। সবমিলিয়ে বলা যেতে পারে, জিও গ্লাস ভিডিও কনফারেন্সিংয়ে নতুন দিগন্তের সূচনা করবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...