Monday, April 13, 2026

বর্ধমানে ভরদুপুরে ৩০ কেজি সোনা লুঠ, গুলিতে আহত যুবক

Date:

Share post:

দিনে দুপুরে অর্থলগ্নি সংস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে টানা আধঘন্টা ধরে চলল লুঠপাট। ৩০ কেজি সোনা নিয়ে পালানোর সময় এলোপাথাড়ি গুলিতে বিদ্ধ হলেন এক পথচারী। ঘটনাস্থল বর্ধমানের বি সি রায় রোডের বড়বাজার এলাকা।

বর্ধমান থানা থেকে ২৫০ মিটার দূরে মন্নপূরম গোল্ড লোনের অফিস। সেখানেই দুপুরে জনা সাতেক দুষ্কৃতী ঢুকে পড়ে। এরপর প্রায় ২৫ মিনিট ধরে সেখানে সোনা লুঠ করে। লকার থেকে প্রায় ৩০ কেজি সোনা নিয়ে দুষ্কৃতীরা বেরোবার মুখে টোটো চালক হীরাময় মন্ডলের মুখোমুখি হন হয়। তার হাতে ব্যাগ ছিল। সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাকে বাঁচাতে এক যুবক এগিয়ে আসে। তখন পরপর তিনটি গুলি করে দুষ্কৃতীরা। দুটি গুলি লাগে যুবকের শরীরে। রাস্তায় তিনি বসে পড়েন। সেই সুযোগে ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ আসে আহত যুবককে হাসপাতালে পাঠানো হয়। বর্ধমানের বিভিন্ন এলাকা সিল করে দিয়ে দুষ্কৃতীদের খোঁজ চলছে। তারা বাইকে করে এসেছিল বলে জানা গিয়েছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...