Saturday, April 4, 2026

6 শহর থেকে কলকাতায় উড়ান বন্ধের মেয়াদ বৃদ্ধি

Date:

Share post:

দেশের 6 শহর থেকে কলকাতা বিমানবন্দরে উড়ান বন্ধের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহনমন্ত্রক।

শহরগুলি হল:

দিল্লি
মুম্বই
পুনে
নাগপুর
চেন্নাই
আমেদাবাদ

দেশের যেসব হটস্পট রয়েছে অর্থাৎ যেখানে ভাইরাস সংক্রমণ বেশি সেখান থেকে কলকাতায় বিমান চলাচল বন্ধের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব মেনে, আগেই 6 থেকে 19 জুলাই পর্যন্ত দেশের শহর থেকে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রেখেছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। অতিমারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই নিষেধাজ্ঞা 19 থেকে বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়েছে।
তবে, সেটা শুধুমাত্র কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে প্রযোজ্য। রাজ্যের অন্যান্য বিমানবন্দর থেকে যেহেতু বিমান পরিষেবা চালু রয়েছে, সে ক্ষেত্রে অনেকেই অন্য এই জায়গা থেকে এসে সেই বিমানবন্দর দিয়ে রাজ্যে ঢুকছেন। এ প্রসঙ্গে কোনও নজরদারি চলছে না বলেই সূত্রের খবর।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...