Thursday, March 26, 2026

চিন্তিত কৃষি দফতর, বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে

Date:

Share post:

জুলাই মাসের প্রথম ১৪ দিনে বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তা নিয়ে চিন্তিত কৃষি দফতর। তবে আমন ধানের ভালো ফলনের জায়গা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম। সেখানে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। নদীয়া ও মুর্শিদাবাদেও ভালো বৃষ্টি হয়েছে।

কৃষিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে চলতি মাসে বৃষ্টির ঘাটতি রয়েছে। জুলাই মাসের প্রথম ১৪ দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় যথাক্রমে স্বাভাবিকের থেকে ২৭ এবং ৫৫ শতাংশ বৃষ্টি কম হয়েছে। এই সময়ে হাওড়ায় ৩৪ শতাংশ, হুগলিতে ২৭ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৫৯ শতাংশ ও পশ্চিম মেদিনীপুরে ৩৬ শতাংশ বৃষ্টি কম হয়েছে। অন্যদিকে, জুন মাস থেকে দুই মেদিনীপুরে বৃষ্টির ঘাটতি চলছে। তবে দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পুরুলিয়া জেলায় এই সময়কালে স্বাভাবিকের থেকে ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের থেকে ১১ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

Related articles

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...