Saturday, April 4, 2026

রাষ্ট্রসংঘের ৭৫ বর্ষে বাস্তবমুখী সংস্কার ও জোটবদ্ধ বিশ্বব্যবস্থায় গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী মোদি

Date:

Share post:

বহুমুখী সমস্যার সফল মোকাবিলা করতে হলে জোটবদ্ধভাবে নীতি নির্ধারণ জরুরি। আর জোটবদ্ধ বিশ্বব্যবস্থা গড়ে তোলার জন্য রাষ্ট্রসংঘের কর্মপরিধিরও বাস্তবমুখী সংস্কার দরকার। শুক্রবার রাষ্ট্রসংঘের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে তাঁর ভাষণে একথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত জুনেই বিপুল সংখ্যক ভোটে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ অর্জন করেছে ভারত। বর্তমান বিশ্ব মহামারির পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারতের সহযোগিতামূলক ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন মোদি। তিনি বলেন, জোটবদ্ধতার মানসিকতা নিয়েই আমরা ১৫০ টি দেশকে ওষুধ পাঠিয়ে সাহায্য করেছি। সার্ক কোভিড মোকাবিলা তহবিল গঠন করেছি। প্রাকৃতিক বিপর্যয় হোক বা ম্যানমেড বিপর্যয়, রাষ্ট্রসংঘের আদর্শ অনুসারেই আমরা একসঙ্গে তা মোকাবিলা করতে বদ্ধপরিকর। অতীতে নানা ধরনের বিপর্যয় মোকাবিলার অভিজ্ঞতা আছে ভারতের। করোনা মহামারিতে ভারতে সুস্থতার হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, মৃত্যু হার অনেক কম। এটা সম্ভব হয়েছে নিচুতলার স্বাস্থ্য পরিকাঠামো ও স্বাস্থ্যকর্মীদের নিরলস চেষ্টায়। ভারতের লক্ষ্য সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। মহামারি মোকাবিলাতেও এই পথেই এগোচ্ছে ভারত।

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...