Saturday, April 4, 2026

উপার্জন নেই, মঞ্চ ছেড়ে ফুটপাতে শিল্পীরা ! চাইছেন মুখ্যমন্ত্রীর সাহায্য  

Date:

Share post:

সঙ্গীতকে আঁকড়ে ধরে তাঁদের বেড়ে ওঠা। গানই তাঁদের জীবনের অক্সিজেন । বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন৷ ডাক আসত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে৷ কিন্তু বেড়ে চলা ভাইরাসের সংক্রমণ আর তার জেরেই লকডাউন তাঁদের সেই মঞ্চ কেড়ে নিয়েছে৷ কবে আবার জলসা বা অনুষ্ঠান শুরু হবে, তা অনিশ্চিত৷ তাই বাধ্য হয়েই কলকাতার হাতিবাগানে ডিম- পাউরুটি বিক্রি করছেন কয়েকজন সঙ্গীত শিল্পী৷ এঁদের মধ্যে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নিলিশা বসাক। পড়াশোনা শেষ করেই গানকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। কলকাতা ও বিভিন্ন জেলার মেলা, জলসা, সেমিনারে গান পরিবেশন করেন নিলিশা। তবে এই পরিস্থিতে পেশা বদলে গেছে তাঁর। গত মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে ফুটপাতে বসেছেন দোকান সাজিয়ে।

জানা গিয়েছে, সংসার চালাতে ফুটপাতে দোকান সাজিয়ে বসেছেন নিলিশা। তার দোকানে দুধ, পাউরুটি, কুকিজ, বিস্কুটের সমাহার। দুই ভাইয়ের সহযোগিতায়, নিজের ব্যাঙ্কে থাকা সঞ্চয় ভাঙিয়ে নিলিশা এখন পুরোদস্তুর দোকানদার।
প্রতিদিন সকাল ৬টায় কলকাতার হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশে ফুটপাতে নিজের বিকল্প পেশার ডালা খুলে বসেন নিলিশা।

 

যতদিন এই  পরিস্থিতি থাকবে ততদিন  এটাই পেশায় থাকবেন তিনি।  নিলিশা সঙ্গেই রয়েছে আরও কয়েকজন শিল্পীও। তবে রাস্তার ধারে দোকান দিলেও খুব একটা বিক্রি নেই৷ মঞ্চ, গান ভুলে আপাতত নতুন ব্যবসার মাধ্যমে পেট চালানোর পথ খুঁজতে হচ্ছে মাচা বা জলসার মঞ্চ মাতানো এই গায়ক গায়িকাদের৷ এই পরিস্থিতি চলতে থাকলে হারিয়ে যাবেন তাঁরা।

নিলিশা ফুটপাতের দোকানের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সবার পাশে থাকেন। তিনি জনগণের নেত্রী। আমাদের দিকটিও তিনি যেন একটু ভেবে দেখেন। না হলে আমরা সত্যিই হারিয়ে যাব।”

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...